শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালের গৌরনদীতে ৫৫ বস্তা চাল জব্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ৩

বরিশাল প্রতিনিধি : [২] সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ওই চালসহ তাদের আটক করা হয়।

[৩] আটক প্রদীপ দত্ত (৪৫) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বাকাই গ্রামের হরিপদ দত্তের ছেলে। অন্য দুজন হলেন- একই এলাকার ক্রেতা মুদি দোকানদার পঙ্কজ সাহা ও ভ্যানচালক শঙ্কর পাল।

[৪] উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার জানান, খাঞ্জাপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এক হাজার ৯০৫ জন সুবিধাভোগী রয়েছে।

[৫] ১০ টাকা কেজি দরে চাল বিক্রির লক্ষ্যে কর্মসূচির শুরুতেই ওই ইউনিয়নের ৯৫৩ জনের জন্য বাকাই বাজারে প্রদীপ দত্তকে ও ৯৫২ জন সুবিধাভোগীর জন্য ভূরঘাটা বাজারে ফরিদ বেপারীকে ডিলার নিয়োগ দেয়া হয়।

[৬] গৌরনদী থানার এসআই কে. এম আ. হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাকাই বাজারে অভিযান চালিয়ে পঙ্কজ সাহার মুদি দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৫ বস্তা চাল জব্দ করা হয়।

[৭] এ সময় চাল ক্রেতা মুদি দোকানদার পঙ্কজ সাহা, চালের ডিলার প্রদীপ দত্ত, ভ্যানচালক শঙ্কর পালকে আটক করা হয়।

[৮] গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, এ ব্যাপারে আটককৃত ডিলার প্রদীপ দত্তকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

[৯] উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী বলেন, বিষয়টি আমরা শুনেছি। চালের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্তকে দল থেকে বহিষ্কার প্রস্তুতি চলছে।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ