শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক মামলার হুমকি দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ফজলুল হক, কালিয়াকৈর প্রতিনিধি : [২] জেলার মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম শুক্রবার রাতে এক ব্যবাসায়ীকে আটক করে মাদক মামলা দেওয়ার হুমকি দিয়ে পঞ্চাশ হাজার টাকা ঘুষ নেন।

[৩] বিষয়টি মঞ্জু নামের ব্যবসাী গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কমিশনারের কাছে অভিযোগ করেন। সোমবার সকালে জিএমপির হেডকোয়াটার থেকে মাদক মামলায় ফাসানো ও ঘুষ নেওয়ার অভিযোগে এসআই সাইফুল ইসলামকে প্রত্যাহার করেন।

[৪] গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়ার্টার মোঃ আরিফুল হকের আদেশে তাকে প্রত্যাহার করা হয়। কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলামকে জিএমপি’র হেডকোয়ার্টার লাইনে সংযুক্ত করা হয়।

[৫] কোনাবাড়ী থানা পুলিশ ও বাদী জানান, গত শুক্রবার রাতে কোনাবাড়ী থানার পারিজাত এলাকা মঞ্জু সিকদার কয়েকজন দিনমজুরের টাকা পরিশোধ করার জন্য বাসার সামনে একটি দোকানে দাড়িয়ে থাকেন। ওই সময় ওই পুলিশ কর্মকর্তা পিক রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

[৬] পরে মঞ্জু সিকদারকে কলারে ধরে তার কাছে এক বোতল ফেনসিডিল পাওয়া গেছে বলে হুমকি দেন। এসময় মঞ্জু সিকদারকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে একলাখ টাকা চাঁদা দাবি করে। পরে পঞ্চাশ হাজার টাকায় দফারফা করা হয়। এঘটনাটি মঞ্জু সিকদার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করলে ওই পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

[৭] গাজীপুর (জিএমপি’র)পুলিশের ডিসি হেডকোয়ার্টার মোঃ আরিফুল হক বলছেন, একটি অনিয়মের কারণে তাকে ক্লোজ করা হয়েছে। তদন্ত করে পুলিশ আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়