শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধুত্ব গাঢ় করতে অনলাইন লুডু খেলছেন ভারতীয় নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: [২] বেশ কয়েক বছর ধরেই অনলাইন লুডু গেমস বেশ জনপ্রিয়তা পেয়েছে তরুণ ও যুব সমাজের কাছে। সবাই একসঙ্গে না থাকলেও মোবাইলের মাধ্যমে যে যার যার জায়গায় থেকেই খেলতে পারেন লুডু। ফলে সবার কাছেই এর চাহিদা অনেক।

[৩] করোনাভাইরাসের কারণে লকডাউন অবস্থায় এই অনলাইন লুডুর শরণাপন্নই হয়েছেন ভারতীয় নারী দলের ক্রিকেটাররা। নিজেদের অলস সময় কাটানোর জন্য দলের ক্রিকেটাররা মিলে অনলাইনে খেলছেন লুডু। যা তাদের নিজেদের মধ্যকার বন্ধুত্ব আরও গাঢ় করছে বলে জানিয়েছেন তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। আজকাল/ ভোরের কাগজ

[৪] ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক ভিডিওবার্তায় মান্ধানা বলেন, আমরা সব বন্ধুরা একসঙ্গে অনলাইনে লুডু খেলি। যা আমাদের বন্ধনটা আগের মতোই রাখছে। সব টিমমেটরা একসঙ্গেই থাকছি।

[৫] তবে তাই বলে শুধু লুডু খেলেই সময় কাটিয়ে দিচ্ছেন মান্ধানা, এমনটাও নয়। নিজেকে ফিট রাখার জন্য ট্রেনিংয়ের পাশাপাশি ঘরের কাজও করছেন এ ওপেনার। তিনি বলেন, ফিট থাকা গুরুত্বপূর্ণ। তাই আমি ওয়ার্ক আউট করছি। আমাদের ট্রেইনারের সঙ্গে কথা বলি নিয়মিত। কী কী করতে হবে তা সে জানিয়ে দেয়।

[৬] এছাড়া আরেকটা জিনিস হলো, আমি পরিবারের সঙ্গে সময় কাঁটাতে খুব পছন্দ করি। আমরা একসঙ্গে তাস খেলি। রান্নার সময় নিয়মিতই মাকে সাহায্য করি। এখন তো থালাবাসন ধোয়া আমার নিত্য রুটিনে পরিণত হয়েছে। আমার ভাইকে জ্বালাতনও খুব পছন্দ করি। এতে অনেক মজা পাই। - সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়