শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরে থাকা নিশ্চিত করতে ঢাকার অলি-গলিতে ‘লাঠি পার্টি’

আব্দুল্লাহ মামুন: [২] রাজধানীর বিভিন্ন অলি-গলিতে সরকারি নির্দেশণা অমান্য করে জটলা পাকাচ্ছে মানুষ। পাশাপাশি পেটের দায়ে নি¤œ আয়ের কিছু মানুষ বাধ্য হয়ে বের হচ্ছেন। আর এইসব মানুষকে ঘরে ফেরাতে অলি-গলিতে কিছু যুবক করোনা প্রতিরোধে নিজেদের স্বার্থে নিজ নিজ এলাকায় লাঠি হাতে প্রতিরোধ গড়ে তুলছে ।

[৩] স্থানীয় লোকজন এদের নাম দিয়েছে ‘লাঠি পার্টি’। একান্ত জরুরি কাজে বাইরে নামলেও এদের জেরার মুখে পরতে হচ্ছে।

[৪] মুগদা থানার ওসি কুমার সাহা বলেন, মানুষকে ঘরে ফেরাতে কোনো লাঠি পার্টিকে দায়িত্ব দেয়া হয়নি। তবে খবর পেয়েছি, এমন অতি উৎসাহী কিছু লোক ঢাকার বিভিন্ন এলাকায় নিজ দয়িত্বে এসব কর্মকান্ড করছে। এখন পর্যন্ত তাদের বিষয় কোনো হয়রানির অভিযোগ পাওয়া যায়নি।

[৪] তিনি আরও বলেন, এই বিষয় তাদের নিষেধ করা হয়েছে। তবে যারা লকডাউন অমান্য করে বাইরে বের হয়েছে তাদের বিষয় কঠোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়