শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাণ দেয়ার ক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় ও অপরাধ দমনে নজরদারি বাড়াদে নির্দেশ দিলেন আইজিপি

ইসমাঈল হুসাইন ইমু : [২] করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পুলিশ সদস্যদের জনগণের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এই অবস্থায় ত্রাণ চুরি ও বাইরের আড্ডা বন্ধের নির্দেশও দেন তিনি। রোববার এক ভিডিও কনফারেন্সে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে আইজিপি এ নির্দেশনা দেন।

[৩] আইজিপি বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে যেসব স্থানে লকডাউন করা হয়েছে, তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বিরাজমান করোনা পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে অসহায় ও দুঃস্থ মানুষদের ত্রাণ দেয়ার ক্ষেত্রে পুলিশের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণের জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান আইজিপি।

[৪] ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না জানিয়ে আইজিপি সরকারি ত্রাণ চুরি বা অনিয়মকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। বর্তমান পরিস্থিতিতে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধ বেড়ে যেতে পারে। পারিবারিক সহিংসতা বাড়তে পারে। কোনোভাবেই যেন এ ধরনের অপরাধ বাড়তে না পারে সেদিকে নজরদারি বাড়াতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন আইজিপি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়