শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন ডিজি হলেন শাহান আরা বানু

তাপসী রাবেয়া: [২] পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এই পদে নতুন নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শাহান আরা বানু।

[৩] রোববার শাহান আরাকে বানুকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। একই সঙ্গে তাকে সচিব পদমর্যাদার শীর্ষ পদ গ্রেড-১ এ পদোন্নতি দেয়া হয়েছে।

[৪] শাহান আরা বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব কাজী আ. খ. ম. মহিউল ইসলাম আগামী ২০ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। এজন্য তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়