শিরোনাম
◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র? ◈ পশ্চিমবঙ্গে মমতার দুর্গে ধস: যেভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মোদির বিজেপি ◈ ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়েছেন বাংলাদেশি যুবক!

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ টেস্টের অনুমতি জুটেছে ঢাবিসহ চার বিশ্ববিদ্যালয়ের

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : [২] করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করার জন্য নিজস্ব ল্যাবে টেস্ট করার অনুমতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাবি ছাড়াও দেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয়কে করোনা টেস্টের অনুমতি দিয়ে চিঠি দেয়া হয়েছে।

[৩] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ রোগ শনাক্তকরণের জন্য রিয়েল টাইম পিসিআর (Real time PCR machine) মেশিনসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়কে করোনা শনাক্তকরণের ব্যবস্থা চালু করার সম্মতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অন্য তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

[৪] এছাড়াও সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

[৫] এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আমরা জাতীয়ভাবে সব সিদ্ধান্ত নিচ্ছি। আর এ বিষয়ে সরকার যদি আমাদের সাহায্য চায় তাহলে আমরা সহায্য করতে প্রস্তুত রয়েছি।

[৫] তিনি আরও বলেন, করোনাভাইরাস পরীক্ষার সব সক্ষমতা আমাদের আছে। আমরা আগেই বিষয়টি জানিয়ে দিয়েছি। এখন আমাদের সব ব্যবস্থা করে দিলে আমরা পরীক্ষার ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়