শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৪ বাংলাদেশির মৃত্যু, মৃত বেড়ে ১১১

সিরাজুল ইসলাম: [২] শনিবার বিভিন্ন হাসপাতালে তারা মারা যান। তাদের তিনজন নিউইয়র্ক এবং
একজন মিশিগানের বাসিন্দা। তাদের একজন নারী।

[৩] চিকিৎসকরা জানিয়েছেন, তারা সবাই ষাটোর্ধ্ব মার্কিনী। শুক্রবার পর্যন্ত দেশটিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যুর সংখ্যা ছিলো ১০৭। তাদের দুইজন জ্যেষ্ঠ চিকিৎসক।

[৪] বাংলাদেশ সোসাইটির হিসাব অনুসারে, এখন পর্যন্ত করোনায় মারা যাওয়াদের মধ্যে ১০১ জনই নিউইয়র্কের বাসিন্দা। বাকিরা অন্যান্য রাজ্যের। এখনও অনেক বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[৫] অন্য দেশের মতো যুক্তরাষ্ট্রেও করোনা মহামারী রূপ নিয়েছে। এ পর্যন্ত দেশটিতে মারা গেছে ২০ হাজার ৫৫৭ জন। তাদের মধ্যে শনিবার মারা গেছে ১ হাজার ৮১৯ জন। সংক্রমিত হয়েছেণ ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন। সুস্থ হয়েছেন ৩০ হাজার ৪৫৩ জন। নিউইয়র্ক টাইমস

[৬] গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। দ্রæত এ ভাইরাস ছড়িয়ে পড়ে বিশে^র প্রায় সব দেশে। এ পর্যন্ত এ ভাইরাসে মারা গেছে এক লাখ ৮ হাজার ৮৩৭ জন। সংক্রমিত হয়েছে ১৭ লাখ ৮০ হাজার ৭১৩ জন। সুস্থ হয়েছেন চার লাখ ৪ হাজার ৪৯১ জন। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়