শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাজেদের ফাঁসি দেশের জন্য স্বস্তির, জানালেন আইনমন্ত্রী

সুজন কৈরী : [২] জাতির জনক বঙ্গবন্ধুর খুনি বরখাস্ত ক্যাপ্টেন আবদুল মাজেদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে স্বস্তি প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
[৩] শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে মাজেদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, এটা আমাদের জন্য স্বস্তির। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর সকল খুনিদের এনে রায় কার্যকর করা হবে।
[৪] তিনি বলেন, প্রথম কথা হচ্ছে, রায় কার্যকর হয়েছে। এতে অবশ্যই আমার একটু স্বস্তি আছে। এরা হচ্ছে প্রকৃত খুনি। এদের সমাজে রাখাটাই উচিত না। আমরা যে এটা কার্যকর করতে পেরেছি, নিশ্চয় এটা আমাদের জন্য এক বিরাট স্বস্তির ব্যাপার।
[৫] আইনমন্ত্রী আরও বলেন, আমার মনে হয় জনগণের কাছে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, সেটা রক্ষা করা হয়েছে। আবদুল মাজেদের রায় কার্যকর হলো। আর যারা দেশের বাইরে আছেন, তাদেরও দেশে ফিরিয়ে এনে একে একে রায় কার্যকর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়