শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৩:২৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় এবার মাশরাফির ‘ডিসইনফেক্টর চেম্বার’

স্পোর্টস ডেস্ক : [২] মাশরাফি বিন মুর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নড়াইল সদর হাসপাতাল গেটে স্থাপিত হয়েছে ‘ডিসইনফেক্টর চেম্বার’। হাসপাতালে ঢোকার সময় এই চেম্বারের মধ্যে দিয়ে প্রবেশ করলে তার শরীরে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে। স্টিম বা বাষ্প ছিটানো এই স্প্রে জীবাণু ধ্বংসের একটি কার্যকর পদ্ধতি। যা ছিটালে শরীর ভিজে যাবে না, আবার জীবাণুও মরে যাবে।

[৩] যার মাধ্যমে চিকিৎসক, সেবিকা, রোগী, সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকগণ, এ্যাম্বুলেন্স চালক, হাসপাতালে প্রবেশ ও প্রস্থানকারী সকলে উপকার পাবেন। সকলে জীবাণুর হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন।

[৪] জীবাণুনাশের এমন আধুনিক ও ব্যয়বহুল পদ্ধতি নড়াইলে চালু করায় মাশরাফি বিন মুর্তজা, এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে সর্বসাধারণ। ধন্যবাদ জানাচ্ছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে।

[৫] শিগগিরই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং যে পুলিশ বাহিনী এতো কষ্ট করে জনগণের সুরক্ষার কথা বিবেচনা করে দিনরাত কাজ করছেন তাদের জন্য এই ডিসইনফেক্টর চেম্বার স্থাপন করবেন মানবিক মাশরাফি। - রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়