শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিসিবির পণ্য নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

নজরুল ইসলাম: [২] গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ৯ ডিলারের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে। ৪ জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সারাদেশে প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করা হচ্ছে।

[৩] বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

[৪] এরপরও এ ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য টিসিবিকে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

[৫] শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ৭ এপ্রিল এ বিষয়ে টিসিবি থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। দেশের বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‌্যাব ও পুলিশকে সংঘটিত অনিয়মের যেকোনও অভিযোগ টিসিবির প্রধান কার্যালয়ে জানাতে বলা হয়।

[৬] এছাড়া গণমাধ্যমে প্রকাশিত অনিয়মের খবরের ওপর ভিত্তি করেও সংশ্লিষ্ট ডিলার ও ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়