শিরোনাম
◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী বছরও অনিশ্চিত টোকিও অলিম্পিক!

এল আর বাদল : [২] আধুনিক অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাসে প্রথমবার এক বছর পিছিয়ে যায় টুর্নামেন্ট। গত ৩০ মার্চ জল্পনার অবসান ঘটে। টোকিও অলিম্পিকের নয়া দিনক্ষণ ঘোষণা করেছিলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। জানানো হয়েছিলো, আগামী বছর ২৩ জুলাই শুরু হবে অলিম্পিক। শেষ ৮ আগস্ট। সঙ্গে এও বলা হয় যে অলিম্পিকের ক্রীড়াসূচিতে কোনও কাটছাঁট করা হবে না। কিন্তু নতুন করে তৈরি হলো জটিলতা।

[৩] টোকিও গেমসের প্রধান নির্বাহী টি মুটো শুক্রবার জানান, ১৬ মাস পিছনোর পরও আগামী বছর অলিম্পিকের আসর বসবে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি বলেন, পরের বছর (২০২২ সাল ) জুলাইতেও পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, এখনই কারও পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়। এই মুহূর্তে স্পষ্ট করে কিছু বলা কঠিন। তাহলে বিকল্প কোনও দিনক্ষণের চিন্তাভাবনা করছে কমিটি? এই প্রশ্নে উত্তরে মুটো বলেন, আমাদের আশা আগামী বছরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বিদায় নেবে করোনা। আপাতত আমরা যেটা করতে পারি, তা হলো, গেমসের জন্য সবরকম প্রস্তুতি নেওয়া। সেই সঙ্গে করোনা রোধের চেষ্টা করা। বিকল্প দিনক্ষণ কিছু ভাবা হয়নি। - জি নিউজ

[৪] এবছরের অলিম্পিক শুরু হওয়ার কথা ছিল ২৪ জুলাই। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জন্য তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। জাপানবাসীর দাবি ছিলো, অলিম্পিকের জন্য হাজার হাজার মানুষ সে দেশে গেলে তাদের সঙ্গে করোনাও ছড়িয়ে পড়তে পারে। কারণ, প্রশাসনের পক্ষে এতো মানুষের দিকে নজর রাখা সম্ভব নয়। করোনার জেরে বিশ্বের বৃহত্তম স্পোর্টিং ইভেন্ট বাতিল করার দাবি জানাচ্ছিল অংশগ্রহণকারী দেশগুলিও। সেই সব দাবি মেনেই অলিম্পিক স্থগিতের কথা ঘোষণা করা হয়। সপ্তাহখানেক পর নতুন দিনক্ষণ জানানো হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী বছরও অলিম্পিক আয়োজনে প্রশ্ন উঠে। - সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ