শিরোনাম
◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ক্রেডিট কার্ডের চড়া সুদ নিলেই ব্যবস্থা নিবে কেন্দ্রীয় ব্যাংক

মো. আখতারুজ্জামান: [২] করোনাভাইরাসের এই পরিস্থিতিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে আগামী ৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ডের বিলম্ব ফিসহ অন্যন্যা ফি আদায় না করারও নির্দেশনা দেয়া হয়েছে।

[৩] তবে কয়েকটি ব্যাংক এ নির্দেশনা মেনে গ্রাহকদের মোবাইলে মেসেজ পাঠিয়েছে। তবে অধিকাংশ ব্যাংক এসএমএসে বিলম্ব ফি মওকুফ করা হবে এমন ঘোষণা সব ব্যাংক দিলেও বিলম্ব সংক্রান্ত অন্যান্য ফি বা চার্জগুলোর ব্যাপারে কোনও কিছুই বলেনি ব্যাংকগুলো। এর ফলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে বিভিন্ন ধরনের চার্জ আরোপ হতে পারে, এমন আশঙ্কা করছেন গ্রাহকরা।

[৪] বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, কোনো ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে, তাহলে অবশ্যই আমরা ওই ব্যাংককে আইনআনুগ ব্যবস্তা নিবো।

[৫] তিনি বলেন, আমরা দেখবো, তারা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানছে কিনা। তারা গ্রাহককে এসএমএসে কী পাঠালো সেটা আমরা দেখবো না।

[৬] বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত যে সার্কুলার জারি করে তাতে বলা হয়েছে, করোনাভাইরাসের ভয়াবহ বিস্তারের কারণে অনেক ক্ষেত্রেই ক্রেডিট কার্ডের গ্রাহকদের পক্ষে প্রদেয় বিল নির্ধারিত সময়ে পরিশোধ করা সম্ভব হবে না। ১৫ মার্চ বা তার পরে, গ্রাহক বিল নির্ধারিত সময়ে পরিশোধ না করার ক্ষেত্রে কোনও বিলম্ব ফি, চার্জ, দণ্ড সুদ, অতিরিক্ত মুনাফা, বা অন্য কোনও ফি বা চার্জ আদায় না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

  • সর্বশেষ