শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে ত্রাণের চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

অনলাইন রিপোর্ট: [২] ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ডোমরা এলাকায় ত্রাণের চাল লুটে নিয়েছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ঘটনা জানাজানি হলে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। পূর্বপশ্চিম

[৩] প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরীব, অসহায় ও হতদরিদ্রদের ডোমরা দোকান ঘরের সামনে সারিবদ্ধ করে সরকারি বরাদ্ধের ত্রাণ বিতরণ করা হচ্ছিল। ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার ও ইউপি সদস্য হাসান শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন শাহীন ও তার ১০-১৫ জন সহযোগি অতর্কিত হানা দিয়ে বিতরণ চলাকালে পিকআপ থেকে জোরপূর্বক তিন বস্তা পরিমাণ চাল নিয়ে যায়।

[৪] ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান শরীফ জানান, কয়েকজন এসে চাল ছিনিয়ে নিয়ে যায়। পরে চেয়ারম্যান বাহার তাৎক্ষণিক চাল কিনে ১৬ জনকে সমপরিমাণ চাল বিতরণ করেন। তবে কারা চাল নিয়েছে তিনি তাদের নাম বলতে রাজি হননি। নয়াদিগন্ত

[৫] বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার চাল ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেছেন।

[৬] অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন শাহীন জানায়, এ সম্পর্কে তার কিছুই জানা নেই। দোকানের সামনে মেম্বারের সাথে মুখোশ পরিহিত অপরিচিত এক যুবকের বাকবিতণ্ডা হতে দেখেছি। দুইজনকে নিবৃত্ত করার চেষ্টা করে না পেরে এরপর সেখান থেকে চলে যাই।

[৭] জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা বলেন, তিনি বিষয়টি খোঁজখবর নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়