শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে শ্বাসকষ্ট নিয়ে এক বাবুর্চির মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] জেলার শ্রীমঙ্গলে শ্বাসকষ্ট নিয়ে এক বাবুর্চির মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার( ৯ এপ্রিল) তার মৃত্যু হয়েছে। ৩২ বছর বয়সী এ বাবুর্চির বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামে।

[৩] গত তিনদিন আগে ওই ব্যক্তি ভুনবীর ইউনিয়নের পালপাড়ায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায় বলে জানান ভুনবীর ইউনিয়নের সদস্য ওয়াহিদ মিয়া।

[৪] গ্রামের চিকিৎসক ডা. নারায়ণ আচার্য্য জানান, তিনদিন আগে ওই ব্যক্তি আমার কাাছে চিকিৎসা নিতে এসেছিলেন। পরে তিনি তাকে দেখে অনুমান করেন যে হার্টের সমস্যা, তাই তাকে একটি স্প্রে ব্যবহারের নিদের্শ দেন।

[৫] এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাত আহমদ চৌধুরী বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। শ্বশুর বাড়িসহ আশেপাশের কয়েকবাড়ির মানুষকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়