শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলে করোনাভাইরাসে আক্রান্ত ১০ হাজার, মৃত ৮৬, তবু লকডাউন বাড়বে না

রাশিদ রিয়াজ : [২] ইসরায়েলের জেরুজালেম ও বেনি ব্রাকে করোনাআক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি মানুষ। এরপরেই তেলআবিবের অবস্থান। তারপর রয়েছে আশকেলন ও এলাদ শহর। জেরুজালেম পোস্ট

[৩] তেল হাশোমার শেবা মেডিক্যাল সেন্টারে ৫ সপ্তাহ বয়সের একটি শিশুকেও করোনায় আক্রান্ত হওয়ার পর ভর্তি করা হয়েছে। তবে অধিকাংশ করোনাআক্রান্ত রোগির বয়স ৮০ থেকে ৯০ বছরের উর্ধে¦। ১৬৬ জনের অবস্থা আশঙ্কাজনক ও ভেন্টিলিটার নিচ্ছে ১২১ জন। ইসরায়েল ন্যাশনাল নিউজ

[৪] কার্ফিউ ও ঘরে অবস্থান সহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও লকডাউনের পরিধি আর বাড়াবে না ইসরায়েলি সরকার। জরুরি ছাড়া বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তবে খাদ্য,ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কিছুট সংকট রয়েছে। ক্যাব ছাড়া সরকারি বাস ও বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। টাইমস অব ইসরায়েল।

[৫] বাসা থেকে ইসরায়েলি নাগরিকদের বের হবার দূরত্ব সীমা বেঁধে দেয়া হয়েছে ১’শ মিটার।

[৬] নিউইয়র্ক থেকে একটি বিমান বেনগুরিয়ন বিমানবন্দরে এসে নামার পর যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টাইনে না নেয়ার অভিযোগ উঠেছে। চ্যানেল টুয়েলভ

[৭] ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ কঠিন চেকআপ ও স্বাস্থ্য পরীক্ষার শর্তে দেশটির নাগরিকদের কাজে যোগ দেয়ার একটি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ওয়াইনেত নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়