শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বমহামারি কোভিড-১৯ এর মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা জুম ব্যবহারে গুগলের নিষেধাজ্ঞা

শোভন দত্ত : [২] বিশ্বমহামারি কোভিড-১৯ এর গণসংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী জারি করা লকডাউনের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা ভিডিও কনফারেন্সের অ্যাপ্লিকেশন জুম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে টেক জায়ান্ট গুগল। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বাজফিড। সারাবাংলা

[৩] বাজফিড জানিয়েছে, গুগলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অ্যালফাবেট করপোরেশন তার কর্মীদের এক ইমেইলের মাধ্যমে জানিয়েছে নিরাপত্তা হুমকির কারণে তারা যেন ভিডিও কনফারেন্সের অ্যাপ্লিকেশন জুম ব্যবহার থেকে বিরত থাকে। এবং আরও জানিয়েছে গুগলের পক্ষ থেকে তার কর্মীদের দেওয়া ল্যাপটপ ও ডেস্কটপগুলোতে সয়ংক্রিয়ভাবে জুম অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেওয়া হয়েছে।

[৪] এদিকে গুগলের মুখপাত্র হোসে কাস্টানেডা বাজফিডকে জানিয়েছেন, তাদের অনেক কর্মী ওয়ার্ক ফ্রম হোমের সময় করপোরেট কম্পিউটারগুলোতে জুম ব্যবহারের চেষ্টা করেছিলেন বলে সাইবার সিকিউরিটি শাখা থেকে জানানো হয়েছে। কিন্তু, জুম গুগলের নিরাপত্তা মানের সঙ্গে মানানসই না হওয়ায় কর্মীদের এই অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাট্রিবিউন

[৫] অন্যদিকে, ২০১৯ সালে বাজারে আসলেও ২০২০ সালের মার্চ থেকে হঠাৎ জনপ্রিয় হওয়া শুরু করে জুম। ১০ মিলিয়ন থেকে বেড়ে এর ব্যবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়নে পৌঁছে যায়। মাদারবোর্ড নামের একটি টেক পত্রিকা জানিয়েছে, আইওএসে জুম অ্যাপ্লিকেশন ব্যবহার করলে ব্যবহারকারীর তথ্য ফেসবুকের কাছে চলে যাচ্ছে। বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়