শিরোনাম
◈ পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ◈ সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ◈ পাতা খেলার প্রস্তুতিতে ধরা বিষধর সাপই কেড়ে নিল সাপুড়িয়ার প্রাণ ◈ তিন মেগা প্রকল্পে কমেছে কমলাপুর আইসিডির জায়গা, পার্কিং সংকটে বাড়ছে ঢাকার যানজট! ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচের প্রথম চালান ◈ যে কারণে ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, চাঞ্চল্যকর তথ্য জানাগেল গবেষণায় ◈ জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি ◈ ৫ আগস্টকে ঘিরে র‌্যাবের সর্বোচ্চ সতর্কতা, জোরদার গোয়েন্দা নজরদারি

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারীর মধ্যেও পণ্যের মান নিশ্চিত করছে বিএসটিআই

আব্দুল্লাহ মামুন : [২] বিশেষ করে বিদেশ থেকে যাতে নিম্নমানের পণ্য আমদানি করা না যায় এবং আমদানিকারকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সে বিষয়টি বিবেচনায় রেখে জরুরি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

[৩] গুড়ো দুধ, শিশুখাদ্যসহ আমদানির ক্ষেত্রে বাধ্যতামূলক ৫৫টি পণ্য বিএসটিআই’র ল্যাবরেটরিতে পরীক্ষার করে ছাড়পত্র প্রদান করার পর সে সকল পণ্য দেশীয় বাজারে বাজারজাত করা হয়। এ লক্ষ্যে বিএসটিআই’র প্রধান কার্যালয়সহ বিভিন্ন বন্দর এলাকার সংশ্লিষ্ট ওয়ান স্টপ সার্ভিস সেন্টার এবং ল্যাবরেটরিসমূহ চালু রাখা হয়েছে।

[৪] এছাড়া আগামী রমজানে জনসাধারণ যাতে মানসম্পন্ন পণ্য ক্রয় ও ব্যবহার করতে পারে সে লক্ষ্যেও কাজ করছে বিএসটিআই। বিশেষ করে ইফতার এবং সেহরিতে অধিক ব্যবহৃত হয় এ রকম চার শতাধিক খাদ্যপণ্য খোলাবাজার থেকে সংগ্রহ করা হয়েছে, সে সকল পণ্য বিএসটিআই ল্যাবরেটিরিতে পরীক্ষাধীন রয়েছে।

[৫] পণ্যেগুলোর মধ্যে রয়েছে মুড়ি, লাচ্ছ সেমাই, ভার্মিসিলি সেমাই, ঘি, বাটার অয়েল, নুডুলস, সফট ড্রিংকস পাউডার, আটা, ময়দা, সুজি, চিনি, আয়োডিনযুক্ত লবণ ইত্যাদি। ল্যাবরেটরি পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিএসটিআই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়