শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় দুই শিশু করোনায় আক্রান্ত

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] কুমিল্লা বুড়িচংয়ে দুই শিশু করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন নিয়াতুজ্জামান। এদিকে দুই শিশুর করোনা পজেটিভ হওয়ায় বুড়িচং উপজেলা প্রশাসন ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামটিকে লগডাউন ঘোষনা করে।

[৩] জানা যায়, গত রবিবার রাত ১১টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ব্যবসায়ী গোলাম মোস্তফার মা সাহেদা খাতুনের (৬৫) মৃত্যু হয়। পরে সোমবার মোস্তফা পরিবার নিয়ে বুড়িচংয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। এ খবর পেয়ে প্রশাসন থেকে ওই পরিবারটিকে লগডাউন করা হয়। পরে স্বাস্থ্য বিভাগ থেকে ওই পরিবারের ছয় জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ রিপোর্টে ওই পরিবারের দুই শিশু করোনা পজেটিভ ধরা পরে।

[৪] বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান বলেন, আমরা ছয় জনের নমুনা পাঠিয়েছিলাম । আজ রিপোর্ট এসেছে। যার মধ্যে দুই শিশুর করোনা ভাইরাস ধরা পড়েছে।

[৫] তাদের এখন কি অবস্থা এমন প্রশ্নের জবাবে আমাদের সময় .কম কে সিভিল সার্জন নিয়াতুজ্জামান জানান, ওই শিশুদের কোন উপসর্গ নেই। তবে তারা করোনা ভাইরাস বহন করছে। তাদেরকে বাড়ীতে আইসোলেশনে রাখা হয়েছে। বাড়িতেই তাদের চিকিৎসা চলছে।

  • সর্বশেষ