শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ববাসী আর স্বাভাবিক জীবনে ফিরবে না!

অনলাইন ডেস্ক : [২]  মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৭৪ জনের। এমন পরিস্থিতিতে শীর্ষ মার্কিন বিজ্ঞানী ডা. ফসি আশঙ্কা করছেন, বিশ্বে আমরা স্বাভাবিক জীবন আর ফিরে নাও পেতে পারি। ইত্তেফাক

[৩]  শীর্ষ মার্কিন বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফসি হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘করোনা ভাইরাসের আগে বিশ্ববাসী যে স্বাভাবিক জীবনে ছিল সেটা হয়তো আমরা আর নাও ফিরে পেতে পারি।’

[৪]  তিনি বলেন, ‘দেশে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। সেখান থেকে সমাজের প্রতি স্তরে বিস্তারিত হচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমরা হয়তো পূর্ব করোনা ভাইরাসের জীবন ফিরে পাব না।’ ডা. ফসি বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে হলে আপনাকে করোনা ভাইরাসমুক্ত হতে হবে। কিন্তু সেটা সম্ভব কি না জানি না। তবে একমাত্র ভ্যাকসিনই সেই সমাধান দিতে পারে। সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়