শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য ফের এক হচ্ছেন শাহরুখ-প্রিয়াঙ্কা

মুসফিরাহ হাবীব: [২] ২০০৬ সালে ‘ডন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে নাকি একে-অন্যের খুব কাছাকাছি চলে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু এরপর থেকে কোনো এক কারণে তারা দূরে সরে যান। একে-অপরের মুখও দেখতেন না। চলচ্চিত্রে তো দূরে থাক, কোনো পার্টি বা অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে এবার করোনাভাইরাস আবার এক করছে বলিউডের এই দুই মেগাস্টারকে।

[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে ‘কোভিড-১৯’ মোকাবিলায় একসঙ্গে কাজ করবেন তারা। এছাড়া সংস্থার ত্রাণ তহবিলেও সাহায্য করবেন। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা এবং করোনা মোকাবিলায় কি করা যেতে পারে সে বিষয়ে কথাও বলবেন। ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’-এর জন্য তাদের এ অনুষ্ঠান। সেখানে জনপ্রিয় মার্কিন পপ গায়িকা লেডি গাগা-সহ থাকবেন হলিউডের অন্যান্য অভিনেতারাও।

[৪] ১৮ এপ্রিল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। প্রিয়াঙ্কা নিজে ট্যুইট করে এই খবর জানিয়ে লিখেছেন, ‘সবাই বাড়িতে থেকে এ ভাইরাসের সঙ্গে মোকাবেলা করুন। সেইসঙ্গে যেসব স্বাস্থ্যকর্মী সম্মুখ সমরে লড়ছেন তাদের সম্মান জানাতেই গ্লোবাল সিটিজেন মুভমেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করেছে।তবে কোনও স্টেজ নয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং যেহেতু সবাই এখন গৃহবন্দি তাই পুরো অনুষ্ঠান হবে বাড়ি থেকেই। সবাই রিমোটে অংশ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়