শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজই মাজেদের মৃত্যু পরোয়ানা জারি হচ্ছে

এস এম নূর মোহাম্মদ : [২] বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি হচ্ছে আজই। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আদালতের কাজ চলছে। আজই পরোয়ানা জারি হবে। পাবলিক প্রসিকউটর আব্দুল্লাহ আবুও বলেন, আদালতের প্রক্রিয়া চলছে।

[৩] এর আগে গতকাল মঙ্গলবার তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসময় বঙ্গবন্ধু হত্যা মামলায় তাকে গ্রেফতার না দেখানো পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে কাউন্টার টেরোরিজম। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াৎ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৪] গতকাল আদালত থেকে বের হয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, আদালতে আমরা মাজেদকে জিজ্ঞেস করেছিলাম কলকাতায় কেন ছিলেন, জবাবে মাজেদ বলেছেন, আমি তো কিছু জানি না। কবে দেশে এসেছেন জানতে চাইলে মাজেদ জানিয়েছেন, মার্চ মাসের মাঝামাঝি সময়ে দেশে এসেছেন।

[৫] হেমায়েত উদ্দিন বলেন, গাবতলী বাসস্ট্যান্ড এলাকা সোমবার রাত পৌনে ৪টার দিকে রিকশাযোগে যাওয়ার সময় মাজেদকে আটক করা হয়। পরিচয় জানতে চাইলে মাজেদ সঠিক পরিচয় দেননি। উল্টাপাল্টা কথা বললে পুলিশের সন্দেহ হয়। এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় যে, মাজেদ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি।

  • সর্বশেষ