শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকদের জন্য দোয়া চেয়ে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা সোহেল রানার স্ট্যাটাস

এইচএম দিদার:[২] নির্বাহী,প্রশাসন, পুলিশ, সাংবাদিক ও ডাক্তার এ পেশার মানুষগুলো দেশের স্তম্ভ। জাতির যেকোনো দুর্যোগময় ও ক্রান্তিকালে এ চার পেশার মানুষ জাতির সুরক্ষায় ঝাঁপিয়ে পড়ে। করোনা মহামারি ভাইরাস মোকাবেলায় ডাক্তারসহ এ পেশার মানুষগুলো এখন রাস্তায় রাত-বিরাতে কাজ করে যাচ্ছে। এ পেশার মানুষগুলোর জন্য দোয়া চেয়ে দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি তার ব্যবহৃত ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। তার এ স্ট্যাটাসটির প্রসংশা করেছেন সমাজের বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ।

[৩] তার স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো:

" নির্বাহী, প্রশাসন,পুলিশ, সাংবাদিক ও ডাক্তারসহ সকলের পরিবার এর জন্য দোয়ার দরখাস্ত।

সোনার দেশকে মহামারী করোনা ভাইরাস এর ছোবল থেকে বাচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ সরকারের সকল উর্ধতন কর্মকর্তা ডাক্তার,সাংবাদিক,পুলিশ আজ রাত-দিন অক্লান্ত পরিশ্রমের মধ্যেই রাস্তায় নেমে আছেন দেশবাসীর সেবায়।
দেশের সেবা’য় পরিবার ছেড়ে রাতদিন নিজের জীবনবাজি রেখে দেশের সকলের মঙ্গলের কাজেই নিযুক্ত আজ বাংলাদেশ এর নির্বাহী, প্রশাসন, পুলিশ, সাংবাদিক ও ডাক্তাররা।

জানিনা আল্লাহ আমাদের এই বিপদ থেকে কখন উদ্ধার করবেন।

আমি সকলের কাছে দোয়া কামনা করি আল্লাহ যেন সকল সেচ্ছাসেবীদের সহায়ক হয়।
মহান আল্লাহতালা আপনাদের পরিবার সহ সকলকে সুস্থ রাখুন-আমিন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়