শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস রোধে বাংলাদেশ অনেক সময় পেয়েও কোনো কাজে লাগায়নি

দীপু তৌহিদুল : এই কদিন করোনাভাইরাস নিয়ে ফোনে অনেকের সঙ্গেই আলাপ হয়েছে। নানা রকমের মতবিনিময়ও হয়েছে। কিন্তু একটু আগে ফেসবুকে ঢুকে কুমকুম ভাবির পোস্টটা দেখে খুব আপসেট ফিল করছি। ভাবি তার দেয়ালে পোস্ট করেছেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের আমাদের সহপাঠী এবং আমাদের সবার খুব কাছের বন্ধু জালাল সাইফুর রহমান চঞ্চল (পরিচালক, দুদক) কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে আজ ভোরে মৃত্যুবরণ করে’। এর মানে একটাই করোনাভাইরাস আক্রান্ত হয়ে নিজেদের পরিচিত মহল থেকে মারা যাওয়ার খবর পেতে শুরু করে দিলাম। এখন থেকে একের পর এমন খবর আসতে থাকবে। এমনকি নিজেরাও এমন খবর হয়ে যাওয়ার পথের পাশে অপেক্ষমাণ। যাদের অব্যবস্থাপনা, অবহেলা ও একের পর এক ফালতু সিদ্ধান্তের জন্য আজকে করোনা সহজ শিকারটা শুরু করতে পেরেছে তাদের কিছুই হবে না, কারণ তারা অমরত্বের গোটা খেয়ে জন্মেছে, মাঝখান থেকে এই আমাদের ঝরে যাওয়ার ক্ষেত্র সহজ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাস রোধে বাংলাদেশ অনেক সময় পেয়েও কোনো কাজের লাগায়নি এটাই নির্মম সত্যি। যাদের জন্য আজকে আমরা এই বিপদে, আল্লাহ্ তাদের উপর সমভাবে গজব ফেলুন। আমিন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়