শিরোনাম
◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর খুনি মাজেদ গ্রেপ্তারের পুলিশ বর্নিত ঘটনাস্থলের আশপাশে কেউ কিছু বলতে পারছেনা

ইসমাঈল হুসাইন ইমু : [২] আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর আত্ম স্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বলা হলেও ওই এলাকার কেউই বলতে পারছেনা বিষয়টা।

[৩] আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হীরন বলেছেন গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য সোমবার রাত সাড়ে ৩টার সময় গাবতলী এলাকায় ছিল শুনশান নিরবতা। এছাড়া মিরপুর সাড়ে ১১ এলাকার কেউ এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

[৪] মিরপুরের স্থানীয় বাসিন্দা, দোকানদার ও রিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি ছুটির পর থেকে এমনিতেই রাস্তায় লোকজন কম। এরপর গণপরিবহনও বন্ধ রয়েছে। গত রোববার পুলিশের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া নগরবাসীকে বাসায় থাকা কড়াকড়ি করায় রাস্তায় তেমন একটা লোক দেখা যায়না। আর রাত সাড়ে ৩টায় রিকশা চলাচলও করে না।

[৫] দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, গাবতলী বলা হলেও ওই রাতে গাবতলী এলাকা থেকে কাউকে গ্রেপ্তারের খবর তার কাছে নেই।

[৬] কাফরুল থানার ওসির সেলিমুজ্জামান সঙ্গে যোগাযোগ করলে তিনি পল্লবী থানায় যোগাযোগের পরামর্শ দেন।

[৭] পল্লবী থানাধীন মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকার একাধিক বাসিন্দা, দোকানদারদের কাছে এ বিষয়ে জানতে চাইলে কেউ কিছু জানাতে পারেননি। তারা বলেছেন, এতরাতে এই এলাকায় কোনো রিকশা চলাচল করেনা। থমথমে অবস্থা থাকে রাত ১১টার পর থেকেই।

  • সর্বশেষ