শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আখাউড়া স্হলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] মঙ্গলবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ফেরা এসব বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখার জন্য বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

[৩] ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে ভারত জুড়ে চলা লকডাউনের কারণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ওই ছয় বাংলাদেশি নাগরিক আটকা পড়েছিলেন।

[৪] পাসপোর্টের ঠিকানা অনুযায়ী তাদের মধ্যে তিন জনের বাড়ি ঢাকায়, একজনের কুমিল্লা এবং দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

[৫] চেকপোস্টে তাদেরকে আখাউড়া উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশের প্রতিনিধিরা গ্রহণ করেন।

[৬] জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, দেশে ফেরা বাংলদেশি নাগরিকদের শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে নিয়ম অনুয়ায়ী তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইনে থাকাকালে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় তাহলে আইসোলেশনে নেয়া হবে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়