শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় ফরিদপুর জেলা প্রশাসকের নতুন গণবিজ্ঞপ্তি জারি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : [২] বিরাজমান নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুরে নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

[৩] নতুন গণবিজ্ঞপ্তিটি মেনে চলার অনুরোধ করেছেন জেলা প্রশাসক অতুল সরকার।

[৪] গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি অত্যাবশকীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য সকল দোকান পাট, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

[৫] তবে ঔষধের দোকান, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কোন প্রকার যানবাহন এ জেলা হলে বাহিরে যাবে না এবং বাহির হতে এ জেলায় প্রবেশ করবে না।

[ ৬] গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়