শিরোনাম
◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার  ◈ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ চীনের রাজধানীতে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা ◈ মুদি দোকান ও বিউটি পারলারসহ ১৬ খাত আসছে ভ্যাটের আওতায়

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাগজের নোট করোনামুক্ত করবেন যেভাবে

আব্দুল্লাহ মামুন : [২] করোনাভাইরাসের দাপটে সমস্ত বিশ্ব কাপছে। প্রাণঘাতী এই করোনাভাইরাস থেকে বাঁচার সম্ভাব্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ। চেষ্টার কোনও ত্রুটি কেউ রাখছে না।তবে যে কাগজের নোট নিত্যদিনের সঙ্গী সেই নোট নিয়েই বিপাকে পড়েছে মানুষ। এবার কাগজের নোটের কোনও প্রকার ক্ষতি না করে তা পরিষ্কারের পদ্ধতি নিয়ে এসেছে থাইল্যান্ডের একটি ব্যাংক।

[৩] বিশেষজ্ঞদের মতে করোনার জীবাণু কাগজের নোট এবং পয়সার উপরে থাকে। অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদগণ বলছেন, তারা প্রতিদিনই সাবান পানি দিয়ে তাদের কাগজের নোট পরিষ্কার করেন। দেশটির অনেক রেঁস্তোরায় ব্যাংক নোট নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে এখনও কোনও সতর্কতা জারি করেনি তবে বিশেষজ্ঞরা বলছেন আগে থেকেই সচেতন থাকা উচিত।

[৪] প্রথমে সাবান বা ডিশ ওয়াশিং লিকুইডের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। এতেই জীবাণু মুক্ত হবে কাগজের নোট। তবে ব্লিচিং পাউডার, বেকিং সোডার ব্যবহার বা সিদ্ধ করা যাবে না কোনওভাবেই।

[৫] থাইল্যান্ডের একটি কেন্দ্রীয় ব্যাংক দোকানদার ও খুচরা ব্যবসায়ীদের কাগজের নোট পরিষ্কার করার উপদেশ দিয়েছেন। কিভাবে পুরোপুরি জীবাণু মুক্ত করা যায় সে বুদ্ধি দিয়েছেন তারা। সাবান পানি বা হ্যান্ডওয়াশের সাহায্যে কাগজের নোট পরিষ্কারের কথা বলছে তারা। তবে বেকিং করা, বিøচিং পাউডার ব্যবহার করা বা সিদ্ধ করার ব্যপারে বারবার নিষেধ করা হয়েছে।

[৬] অস্ট্রেলিয়ার লাখ লাখ মানুষ এরই মধ্যে কাগজের নোটের ব্যবহার কমিয়েছে। যতটা সম্ভব এই নোটের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছে ব্যাংক।

[৭] মোনাস বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের চিকিৎসক অ্যান্ড্রিউ স্টুয়ার্ডসন বলছেন, কাগজের নোটের মাধ্যমে খুব সহজে করোনার জীবাণু ছড়াতে পারে। এজন্য যতোটা সম্ভব নোটের ব্যবহার কমানো উচিত বা পরিষ্কার করে ব্যবহার করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়