শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট এখন ডেলিভারি ভ্যানের চালক !

ডেস্ক রিপোর্ট :করোনা ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে হাজার হাজার এয়ারলাইনসের কর্মী তাদের কাজ হারিয়েছেন। এয়ারলাইনসগুলোর শত শত উড়োজাহাজ এখন পড়ে আছে বিমানবন্দরগুলোর হ্যাঙ্গারে। এমনকি বন্ধ হয়ে গেছে অনেক বিমানবন্দর। ব্রিটিশ এয়ারওয়েজের এরকম এক পাইলট তাই এখন কাজ করছেন দেশের এক বড়ো সুপারস্টোর চেন টেসকোর ডেলিভারি চালক হিসেবে।

ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক পাইলট পিটার লগিন গতকাল সোমবার এ নিয়ে টুইটারে এক পোস্টে লেখেন, সেভেন-ফোর-সেভেনের চাবি আপাতত ঝুলিয়ে রেখেছি। এখন ফিরে এসেছি টেসকোর ভ্যানের ককপিটে। পিটার লগিনের টুইটার প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি মূলত একজন পাইলট। কাজ করেছেন ব্রিটিশ এয়ারওয়েজে।

এর আগে ছিলেন থমাস কুক নামের এক বড়ো পর্যটন কোম্পানিতে, যেটি কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছে। পিটার যে লকডাউনের মধ্যে টেসকোর ডেলিভারি ড্রাইভারের কাজ বেছে নিয়েছেন, সেজন্য বহু মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। সূত্র —বিবিসি

  • সর্বশেষ