শিরোনাম
◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য ◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝুঁকি ভাতার দাবিতে ফেসবুকে সরব ব্যাংক কর্মকর্তারা

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাস সংক্রোমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সময়ে ব্যাংকের শাখাগুলোকে বিশেষ ব্যবস্থায় খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

[৩] তবে শাখা পর্যায়ের ব্যাংক কর্মকর্তারা বলছেন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন দাবি জানিয়েছেন অনেক ব্যাংক কর্মকর্তরা।

[৪] ব্যাংকার্স ফ্যামিলি নামের একটি ফেসবুক গ্রুপে আসাদুজ্জামান আসাদ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, আমাদের একটা সংগঠন দরকার। সংগঠনের মাধ্যমে আমরা সবাই এক হতে পারবো। প্রতিবাদ করতে পারবো।

[৫] গ্রুপে জাহেরুল ইসলাম নামের একজন লিখেছেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে বিনা সুদে ঋণ ব্যবসায়ীদের ৫ হাজার কোটি টাকার প্রনোদনা দেয়া হচ্ছে। কিন্তুু যে ব্যাংকারদের মাধ্যমে এসব কাজ বাস্তবায়ন হবে, যারা জীবনের ঝুঁকি নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় অফিস করছেন। তাদের জন্য কি ঝুঁকি ভাতা চালু হবে?

[৬] অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, বেসরকারি ব্যাংকগুলো তাদের মতো করে কর্মকর্তা কর্মচারিদের বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিতে পারেন। আমরা সরকার নির্ধারিত নিয়মের বাহির যেতে পারি না।

[৭] তিনি বলেন, যেখানে ডাক্তারদের কোনো ঝুঁকি ভাতার ব্যবস্থা নেই সেখানে আমরা কি করে পাবো? তবে প্রত্যেকটা শাখায় করোনা সংক্রোমণ রোধে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

[৮] মার্কেন্টাইল ব্যাংকের জন জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামীদ সোহাগ জানান, আমাদের ব্যাংকে বর্তমানে যারা ডিউটি করছেন তাদের জন্য বিশেষ ভাতা রয়েছে। এ ছাড়া কেউ যদি করোনায় আক্রান্ত হয় তার চিকিৎসা ব্যয় অফিস বহন করবে।

[৯] জানা যায়, প্রথম দফায় ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল। দ্বিতীয় দফায় ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

  • সর্বশেষ