শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সতর্কতা বাড়ছে জনমনে, মির্জাপুরে স্বেচ্ছায় লকডাউন থাকার চেষ্টা

অলক কুমার দাস, টাঙ্গাইল : [২] মির্জাপুর উপজেলার গ্রাম, পাড়া, মহল্লার প্রবেশ পথে বাঁশের বেরিকেড দিয়ে এই প্রচেষ্টা চলছে। সোমবার উপজেলার সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়া, মির্জাপুর সাহাপাড়া, আন্ধরা, ঘোষপাড়া, গোড়াই ইউনিয়নের ধেরুয়াসহ বিভিন্ স্থানে দেখা  গেছে, পাড়ার তরুন যুবকরা পাড়ার প্রবেশ মুখে নিজ উদ্যোগে বাঁশের বেরিকেড দিয়েছে।

[৩] কুমারজানী পূর্বপাড়ার বাসিন্দা হারুন সরকার বলেন,কেউ বাজার বা বাইরে থেকে পাড়ায় ফিরলে সাবান দিয়ে হাত ধুয়ে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে প্রবেশ করার ব্যবস্থা করছের তারা।

[৪] করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরেও চলছে অঘোষিত লকডাউন। গণপরিবহন বন্ধ, রাস্তাঘাট প্রায় জনশুন্য। কর্মহীন হয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় এলাকা সুরক্ষার জন্য বিভিন্নভাবে চলছে স্থানীয়দের নানা প্রচেষ্টা।

[৫] বিত্তবানরা খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহায়তা দিচ্ছে কর্মহীনদের। পৌরসভা, সড়ক ও জনপথ অফিস, তরুন যুবকদের উদ্যোগে জীবানুনাশক মিশ্রিত পানি স্প্রে চলছে বিভিন্ন এলাকায়।

[৬] মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে বলেন, স্থানীয়দের প্রস্তাবের প্রেক্ষিতে বিভিন্ন এলাকার প্রবেশপথে বাঁশের বেরিকেড দিয়ে এলাকা সুরক্ষার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়