শিরোনাম
◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ নেতার হেফাজত থেকে ১০ টাকা কেজি দরের ২১২ বস্তা চাল উদ্ধার

মাজহারুল ইসলাম : [২] এ ঘটনায় দায়ী বগুড়ার সারিয়াকান্দির উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজিউল হক গাজীকে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদন্ড দিয়েছেন।

[৩] ইউএনও অফিস সূত্রে জানা যায়, গাজিউল হক খাদ্য অধিদপ্তরের অধীনে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ডিলার। কিন্তু তিনি ওই চাল নির্ধারিত গুদামে না রেখে বিভিন্নস্থানে তার নিজ হেফাজতে রেখেছেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন গুদামে ডিলারের হেফাজত থেকে ওইসব চালের বস্তা উদ্ধার করা হয়।

[৪] এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দুরুল হুদা জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ