শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাকে পুঁজি করে সরকার পরিবর্তনের ধান্ধা

কামাল পাশা চৌধুরী : ধর্মের নামে সক্রেটিসকে বিষ খাওয়ানো হয়েছিলো। ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছে। গ্যালিলিওকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। পাকিস্তান নামক একটি অধর্ম রাষ্ট্রকে রক্ষার জন্য এই ধর্মের নামেই ৩০ লাখ মানুষকে হত্যা আর তিন লাখ বাঙালি নারীকে ধর্ষণ করা হয়েছিলো। ধর্মকে ব্যবহার করে এমন অপকর্ম যুগে যুগে হয়েছে। এর হোতারা কেউ ধার্মিক নয়। ধর্মের লেবাস পরে ধর্মকে ব্যবহার করে তারা মূলত কুকর্ম করে বেড়ায়।
তারা ধর্ম জানে না, ধর্ম বোঝে না, ধর্ম পড়ে না। ধর্মের বিকৃত ও মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ সরল মানুষের আবেগকে ব্যবহার করে অতীতে অনেক সমাজবিরোধী কাজ তারা করেছে। নিকট অতীতে সাঈদী রাজাকারকে চাঁদে দেখার মিথ্যা প্রচারণা তার বাস্তব প্রমাণ। আজ করোনা নিয়েও তারা মিথ্যাচারের পুরো বস্তা কাঁধে নিয়ে মাঠে নেমেছে। মানুষের মৃত্যু তাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না। করোনাকে পুঁজি করে তারা আছে সরকার পরিবর্তনের ধান্ধায়। সেই মধ্যযুগীয় ব্যবস্থার ‘মুথা বিবাহ’ আর ‘গনিমতের’ স্বপ্ন নিয়ে তারা এখনো ব্যস্ত। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়