শিরোনাম
◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাস্তায় রিক্সা নামালে গদি নিয়ে যাচ্ছে পুলিশ

আব্দুল্লাহ মামুন : [২] গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীতে প্রধান সড়কগুলোতে পুলিশ রিক্সাচালকের নাম, মালিকের ও গ্যারেজের ঠিকানা নিয়ে বন্ধ করছে রিক্সা চলাচল।
ধানমন্ডি এলাকার একজন পুলিশের কর্মকর্তা বলেন, উপর থেকে নির্দেশ আছে রিক্সা চলাচল বন্ধ করার।

[৩] সাইদুল নামের একজন রিক্সাচালক বলেন, সকালে বের হয়েছি পেটের দায়ে, পুলিশ গদি নিয়ে রিক্সা আটকায় রাখছে এবং আমাদের নাম ঠিকানার তালিকা করছে।

[৪] ধানামন্ডি থানার সাব ইন্সপেক্টর খায়রুল ইসলাম বলেন, আমরা রিক্সা চলাচল বন্ধ করে দিচ্ছি, কোন মানুষ যেন অকারণে ঘর থেকে বের হতে না পারে। রিক্সাচালকের নাম ঠিকানা নিয়েছি পরবর্তীতে তাদের খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।

[৫] ধানমন্ডি জোনের সিনিয়র সহকারি কমিশনার আকরাম হোসেন বলেন, জরুরি প্রয়োজনে যারা কোথাও যাচ্ছেন তাদের কিছু বলা হচ্ছে না। তবে মোড়ে মোড়ে রিক্সাচালকরা রিক্সা থামিয়ে আড্ডা দেয়। সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো প্রকার জটলা, আড্ডা দেয়া যাবে না। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। রিক্সাচালকরা তা মানছে না। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়