শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা শুরু

স্পোর্টস ডেস্ক : [২] নড়াইলে নিজের নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।

[৩] রোববার সকাল থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম জেলার তৃণমূল মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য কাজ শুরু করে।

[৪] এর আগে গত শুক্রবার রাতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা দেন মাশরাফি। ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও বার্তায় মাশরাফি বলেন, ‘প্রিয় নড়াইলবাসী আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী রোববার (৫ এপ্রিল) ভ্রাম্যমাণ চিকিৎসা চালু করছে। আমরা মনে করছি খাদ্য দ্রব্য সরবারহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও জরুরি।

[৫] কারণ করোনা রোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পায় এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য্য ধারণ করবেন এবং ঐখানে (ভ্রাম্যমাণ টিমে) দু’টো মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দুজন ডাক্তার দিয়ে শুরু করছি, নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মীনী ডা. স্বপ্না রানী সরকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নড়াইলের সন্তান এবং নড়াইলকে সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে এসেছেন। আশা করছি, নড়াইলে আরও যারা ডাক্তার আছেন, নড়াইলের সন্তান, আপনারাও এগিয়ে আসবেন।

  • সর্বশেষ