শিরোনাম
◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে?

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবজমিন, আলোকিত বাংলাদেশ ও জনতার পর এবার ছাপা বন্ধ হলো ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের

সমীরণ রায় : [২] নভেল করোনাভাইরাস সঙ্কটে মুদ্রণ বন্ধ করছে একের পর এক সংবাদপত্র, যে তালিকায় যোগ হয়েছে ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট। মঙ্গলবার বাজাবে পত্রিকাটি পাওয়া গেলেও বুধবার থেকে আপাতত পাওয়া যাবে না।

[২] সোমবার সংবাদপত্রটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী বলেন, করোনাভাইরাসের পরিস্থিতিতে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, তাই বুধবার থেকে সাময়িকভাবে মুদ্রণ সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

[৩] জাহেদী বলেন, ১৯৯৬ সালের ২৬ মার্চ দ্য ইন্ডিপেন্ডেন্ট এর যাত্রা শুরুর পর এমন দুর্যোগ আর আসেনি। কোনোদিন পত্রিকা বন্ধ রাখতে হয়নি। করোনাভাইরাস সঙ্কট কেটে গেলে পরিস্থিতি বিবেচনা করে পত্রিকাটি পুনরায় মুদ্রণ শুরু করা হবে।

[৪] গত ২৭ মার্চ করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ট্যাবলয়েড পত্রিকা মানবজমিনের ছাপা বন্ধ রয়েছে। তবে অনলাইনে সচল রয়েছে পত্রিকাটি।

[৫] গত ৪ এপ্রিল আলোকিত বাংলাদেশের অফিসে নোটিশ ঝুলানো ছাড়াও সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। পত্রিকাটিতে তিন মাসের বেতন বকেয়া রয়েছে।

[৬] এছাড়াও ৪ এপ্রিল থেকে দৈনিক জনতার ছাপা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কতৃপক্ষ বলেছে, করোনাভাইরাসের কারণে সরকারি ছুটি অনুযায়ী পত্রিকাটির প্রকাশনা বন্ধ থাকবে। তবে ছুটি শেষ হলে যথা নিয়মে পত্রিকাটি প্রকাশিত হবে।

  • সর্বশেষ