শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘করোনাভাইরাস রুখবে হোমিওপ্যাথি’, মন্তব্য করে ট্রোলড অমিতাভ

মুসফিরাহ হাবীব: [২]ফের করোনাভাইরাস নিয়ে টুইট করে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। শুক্রবারই করোনা চিকিৎসায় হোমিওপ্যাথির ভূমিকা নিয়ে টুইট করেছিলেন তিনি। আর তাতেই ঘটে বিপত্তি।অনেকেই অমিতাভের টুইট দেখে সমালোচনা করেন।

[৩] টুইটে অমিতাভ লিখেছিলেন,কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রণালয় যেভাবে করোনা মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে, হোমিওপ্যাথি ওষুধে উপকৃত একজন মানুষ হিসেবে আমি এই প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভারতই গোটা বিশ্বকে করোনার প্রতিষেধক আবিষ্কারে পথ দেখাবে।

[৪] সারা বিশ্ব যখন করোনাভাইরাসের হাত থেকে পরিত্রাণের উপায় খুঁজছে, তখন ভারতের কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয় আয়ুর্বেদ, ইউনানি ও হোমিওপ্যাথি ওযুধ কাজে লাগানোর কথা বলছে। কিন্তু করোনা মোকাবিলায় এখনও সেরকম কোনও যুগান্তকারী প্রতিষেধক আবিষ্কারের খবর মেলেনি আয়ুষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ফলে অমিতাভের ওই টুইটের পরই শোরগোল ওঠে নেটদুনিয়ায়।

[৫]“এমনিতেই ভারতে কিছু অসাধু হোমিওপ্যাথি ডাক্তার করোনা সারানোর দাবিতে ব্যবসা ফেঁদেছে, আপনার পোস্ট সেসব ভন্ড মুনাফাকারীদের কাজ তো আরও সহজ করে দেবে। তাই নিশ্চিত না হয়ে এত বড় মাপের একজন তারকা হয়ে কীভাবে আপনি এরকম পোস্ট করতে পারেন?” এমন অজস্র প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

  • সর্বশেষ