শিরোনাম
◈ সরকারী নি‌র্দেশ উপে‌ক্ষিত, ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা ◈ মধ্যপ্রাচ্য সংকটে এশিয়ার নজর ব্রাজিলের তেলের দিকে ◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেলিভিশন সংবাদ : দেশে কি চটপটে, লেখাপড়া ও শুদ্ধ উচ্চারণ জানা ছেলেমেয়ের আকাল পড়েছে?

মহিউদ্দিন আহমদ : তাজা খবরের জন্য আমরা দেশি নিউজ চ্যানেলগুলোর দিকে তাকিয়ে থাকি। তাদের মাঠের সংবাদদাতাদের কাজ বেশিরভাগই হতাশাজনক। অনর্গল কথা বলে, শব্দচয়ন ভুল কিংবা উল্টাপাল্টা। এঁ আঁ করে বেহুদা সময় নষ্ট করে। একই কথা বলে বারবার। খুবই বিরক্তিকর। একটা বিষয় খেয়াল করলাম। নিউজরুমে একজন সংবাদ পাঠ করছেন। তারপর তিনি মাঠে সংযোগ দিলেন। মাঠের সংবাদদাতা লাইভ ইন্টারভিউ নিলেন।
সেই কথা সংবাদদাতা রিপিট করলেন। মানে একটা খবর তিনবার শোনা হলো। তারপর আছে একঘেঁয়ে বিজ্ঞাপন বিরতি। একটি বিরতিতে একই বিজ্ঞাপন বারবার দেখানো হয়। এভাবেই আমরা ১৫ মিনিটের সংবাদ টেনে টেনে একঘণ্টা বানাই। দেশে কি চটপটে, লেখাপড়া ও শুদ্ধ উচ্চারণ জানা ছেলেমেয়ের আকাল পড়েছে? সংবাদ পরিবেশনা কি আরও ভালো করা যায় না? দেশের বাইরের অনেক নিউজ চ্যানেলের সঙ্গে আমরা পরিচিত। তাদের কাছ থেকে আমরা কি শিখতে পারি না? আমরা কবে পেশাদার হবো? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়