শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মানুষের মধ্যে আতঙ্ক তৈরী করছে [২] মানুষ মারা গেলেই তাকে করোনা আক্রান্ত রোগী হিসাবে আখ্যায়িত করা হচ্ছে, বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মিনহাজুল আবেদীন : [৩] শনিবার সন্ধায় যমুনা টিভির ‘করোনা : কী করছে বাংলাদেশ’ শীর্ষক টকশোতে তিনি বলেন, সর্দি বা কাশিতে মৃত্যু মানেই করোনায় মৃত্যু না। মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রত্যেক জেলাকে আলাদা করে ফেলা হয়েছে। আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ রোগীদেরকে আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু বলা যাবে না। কারণ দেশে পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে। সকল নাগরিকদের চিকিৎসার দেয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

[৫] তিনি বলেন, দেশের সকল সরকারি হাসপাতালগুলো খোলা রয়েছে, হটলাইন নাম্বারে রোগীদেরকে পরামর্শ দেয়া হচ্ছে। ডাক্তাররা রোগীদেরকে সেবা দেয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো মানুষের সেবার ত্রুটি হচ্ছে না।

[৬] তিনি আরও বলেন, দেশের বেশির ভাগ মানুষ ক্যান্সারে আক্রান্ত বা শ্বাস কষ্ট হয়ে মারা যায়। তবে এ ব্যাপারে দুশ্চিন্তা না করে সরকারের দেয়া সব পরামর্শ সঠিক ভাবে মানতে হবে। তাহলে মানুষের মৃত্যুর ঝুঁকি হার কমে যাবে।

[৭] অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, জি নাইনের সাধারণ সম্পাদক ডা. সাখায়ত শায়ন্ত। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ