শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষুদ্র, মাঝারি এবং মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানগুলোকে মূলধন যোগানের ঘোষণা থাকবে প্রধানমন্ত্রীর ভাষণে

বিশ্বজিৎ দত্ত : [২] করোনা পরিস্থিতিতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরো বিস্তৃত করা হচ্ছে। ১৬০ টি উপজেলায় সকল দরিদ্র মানুষদের খাবার, ওষুধ, নগদ অর্থও প্রদান করা হবে।

[৪] অসংঘটিত শিল্পের শ্রমিকদের বিশেষ করে, মুচি, বেদে, নাপিত, মাটির কাজ করেন, অস্থায়ী শ্রমিক, এধরনের নানা পেশার গরীব মানুষদের সেফটি নেটের আওতায় আনার বিষয়ে নির্দেশ থাকতে পারে প্রধান মন্ত্রীর ভাষণে।

[৫] ব্যাংকগুলোতে নগদের জোগান বাড়াতে, রেপো ও সিআর আর কমানো হতে পারে।

[৬] রপ্তানিমূখী শিল্পের শ্রমিকদের রেশনের আওতায় আনার বিষয় থাকতে পারে। আগের ঘোষিত ৫ হাজার কোটির সঙ্গে আরো নতুন অর্থ দেয়ার ঘোষণা থাকতে পারে।

[৭] শুধু খাদ্য নয়, গরীব মানুষদের নগদ টাকার যোগান বৃদ্ধির জন্য সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ দেয়ার বিষয় থাকবে।

[৮] এ ছাড়াও ওএমএস, জিআর কর্মসূচির অর্থ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে সরকার।

[৯] রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি নিয়ে যে ভাষণ প্রদান করবেন। তাতে আর্থিক প্রণোদণার এই বিষয়গুলো থাকতে পারে।

  • সর্বশেষ