শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ আইনশৃখংলা বাহিনী কঠোর অবস্থানে

সাতক্ষীরা প্রতিনিধি : [২] করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সাতক্ষীরায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক ঘোরাঘুরি করায় জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২জনকে জরিমানা করা হয়েছে।

[৩] জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নেতৃত্বে সেনাবাহিনী সদর উপজেলার পারানদহ, কালিতলা, আবাদের হাটসহ বিভিন্ন স্থানে গিয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করেন। এ সময় জেলা প্রশাসক জনসাধারণের প্রতি বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়া, প্রয়োজনে বাইরে আসলে মাস্ক পরা এবং একে অন্যের কাছ থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজা এবং কিছুক্ষণ পর পর সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অনুরোধ জানান।

[৪] এদিকে, একজন নির্বাহি ম্যাজিস্টেটের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানে ও উপজেলার বিভিন্ন সড়কে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছেন ও মাংকিং করছেন। একই সাথে তারা ভ্রাম্যমান আদালতের অভিযানও অব্যাহত রেখেছেন।

[৫] অপরদিকে,শহরের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ও ঔষধের দোকান ছাড়া বাকী অন্যান্য দোকান পাট অধিকাংশই বন্ধ থাকায় রাস্তাঘাটে লোক-সমাগম খুব কম দেখা গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ