শিরোনাম
◈ আর্থিক সংস্কার নিয়ে সরকারের অবস্থানে আইএমএফের পূর্ণ সমর্থন: অর্থমন্ত্রী ◈ শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত ◈ দুবাই থেকে বিশেষ কৌশলে আনা ২ কেজির বেশি স্বর্ণ জব্দ, চট্টগ্রামে আটক একজন ◈ চাল, ডাল, ভোজ্যতেল ও পাট বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তানের বড় সমঝোতা, শিগগিরই সই হবে এমওইউ ◈ বন্যা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ পেলো চট্টগ্রাম, সারা দেশে কত ◈ বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী ◈ আগামী ৪৮ ঘণ্টায় সিলেট–সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা: সতর্কীকরণ কেন্দ্র ◈ গাইবান্ধার মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র আটক, হুন্ডি ও ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি মানিলন্ডারিং অভিযোগ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেভিন পিটারসেনের সঙ্গে চ্যাটিংয়ে কোহলি, ধোনি আমার প্রিয় ব্যাটিং পার্টনার

স্পোর্টস ডেস্ক : [২] ব্যাটহাতে বিরাট কোহলি সবসময় সাবলীল। তবে উইকেটের অপর প্রান্তে যদি মহেন্দ্র সিং ধোনির মতো চটপটে সঙ্গী থাকেন তাহলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

[৩] ইনস্টাগ্রামে ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনের সঙ্গে চ্যাটিংয়ের সময় এক প্রশ্নের জবাবে নিজের প্রিয় ব্যাটিং পার্টনার হিসেবে ধোনির নাম বলেন কোহলি। জানান, যে ভালো দৌড়াতে পারে এবং তার ইশারাগুলো ভালো বুঝতে পারে তাদের সঙ্গে ব্যাটিং করা ভালোবাসেন তিনি।

[৪] কোহলি বলেন, যারা সত্যিই খুব ভালো দৌড়াতে পারে, আমার ডাকে ভালো সাড়া দিতে পারে এবং দৌড়ানোয় ঝোঁক আছে ব্যাটিংয়ে আমি তাদের পছন্দ করি। তাই, আমি মহেন্দ্র সিং ধোনির কথা বলব। ভারতের হয়ে খেলার সময় আমরা দু’জনে সবচেয়ে ভালো দৌড়িয়েছি।

[৫] আর আইপিএল’র ম্যাচে ব্যাটিংয়ের সময় সেরা পার্টনার হিসেবে বেছে নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকান সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে।

[৬] এবি ও আমি এমন যে, আমাদের কিছু বলতেও হয় না; পার্টনারশিপ গড়ে ওঠে। এমনকি ব্যাটিংয়ের সময় আমরা কথাও বলি না। দারুণ উপভোগ্য হয়।

[৭] প্রথমশ্রেণীর ক্রিকেটে কোহলিকে ‘চিকু’ নাম দিয়েছিলেন কোচ। উইকেটকিপার ধোনি নাকি সেই নামটাকে বিখ্যাত করে দিয়েছে বলে জানালেন কোহলি, “স্টাম্পের পেছনে দাঁড়িয়ে ধোনি আমার নামটাকে বিখ্যাত বানিয়ে ফেলেছে। নামটা আমি রঞ্জি ট্রফিতে একজন কোচের কাছ থেকে পেয়েছিলাম। - ইনস্টাগ্রাম থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়