শিরোনাম
◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর দক্ষিণখান মিয়াপাড়ায় ভবনের দেওয়াল ধসে ঘুমন্ত বৃদ্ধার মৃতু, আহত ২

মাসুদ আলম: [২] বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম খাইরুন্নেসা (৭০)। এ ঘটনায় নিহতের নাতনী ও ছেলের বউ আহত হয়েছেন।

[ ৩] স্থানীয়রা জানায়, যে বাড়িটিতে ভবনের দেয়াল ধসে পড়ে তা টিনশেড। এ বাড়িটির পাশেই এক সমিতির উদ্যোগে ৮ তলা একটি ভবন নির্মাণের কাজ চলছে। ওই ভবনের পঞ্চম তলা থেকে ইটের গাঁথনি দেওয়া একটি দেওয়াল ধসে নিচের টিনশেড বাড়ির চালা ভেদ করে ওই নারীর ওপর পড়ে।

[৪] দক্ষিণখান থানার এসআই প্রদীপ কুমার তরফদার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ