শিরোনাম
◈ আইপিএল, হার্দিক পা‌ন্ডিয়া যোগ দি‌চ্ছেন কেকেআরে! মুম্বইয়ের নেতৃত্বে আবার রোহিত শর্মা?  ◈ সা‌বেক ইং‌লিশ ফুটবলার ডে‌ভিড বেকহ‌্যাম আবারও মেসির পাশে দাঁড়ালেন  ◈ যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ১ শতাংশ ◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট ◈ ঝুলন্ত সেতু দেখতে এসে হতাশ, রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা ◈ আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ ◈ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহু সেনা নিহতের দাবি আইআরজিসির ◈ খুলনায় মাঝ নদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, উদ্ধার ৩৫ ◈ ভারতের ওপর নির্ভরতায় হুমকির মুখে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ!

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনেও অবিচ্ছেদ্য যুগল যোগাভ্যাসে সুস্মিতা-রোহমান, ভিডিও ভাইরাল

মুসফিরাহ হাবীব: [২] সামাজিক দূরত্ব বজায় রেখেও এবার যুগলের শরীরচর্চা সামনে আনলেন ভারতের প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। যেন করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনেও যেন অবিচ্ছেদ্য। শরীরচর্চাতেও তার ছাপ। প্রেমিক রোহমান শলের সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ যোগাভ্যাসের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই হুমড়ি খেয়ে তা দেখছে নেটদুনিয়া।

[৩] সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন সুস্মিতা, তাতে দেখা যাচ্ছে তার পা রোহমানের হাঁটুর উপর ভর করা, আর সুস্মিতা গলা জড়িয়ে ধরে আছেন রহমানের। এই মিলমিশের মধ্যেই স্পিরিট, পজিটিভিটি, ফিটনেস-- এই সব শব্দ ব্যবহার করে করোনার ত্রাসকে দূরে সরিয়ে রেখেছেন সুস্মিতা।

[৪] পোস্টে তিনি লিখেছেন, “কঠিন সময় পেরিয়ে যাবে, কঠিন মানুষেরা পারবে। জীবনের প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকলে বেঁচে থাকার শক্তি পাওয়া যায়। জীবন ঠিক পথ বের করে আনে। কোনও না কোনও সময়ে জীবনের সব কাজ থেকে বিরত থাকতে হয়। মানসিক ভাবে শক্ত আর শারীরিক ভাবে সুস্থ থাকলে যে কোনও প্রতিকূলতাকে পেরনো যায়।”

[৫] বলিউডে নজরকাড়া যুগলদের মধ্যে অন্যতম সুস্মিতা সেন ও তার বয়ফ্রেন্ড রোহমান শল। সোশ্যাল মিডিয়ায় নিজেদের নানা মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের কাছে জনপ্রিয় হয়েছেন এই জুটি। অনেক দিন ধরে জল্পনাও চলছে তাদের বিয়ে নিয়ে।

  • সর্বশেষ