শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুক ইনবক্সে আবেদনে মিলবে সহায়তা

ডেস্ক রিপোর্ট : [২] করোনা দুর্যোগের কারণে অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মার্চ মাসের বেতন পাননি, পাবেন কি না সেটাও নিশ্চিত নয়। সমাজের এই নিম্ন-মধ্যবিত্ত চাকরিজীবীরা অনেক কষ্টে জীবনযাপন করছে। তবে সামাজিক আত্মসম্মানের ভয়ে তারা সরকার বা স্থানীয়ভাবে কারো কাছে সাহায্য চাইতে পারছেন না।

[৩] এবার এমন নিম্ন-মধ্যবিত্তদের সাহায্যে এগিয়ে এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ। গতকাল এ তথ্য জানান ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি জানান, নিম্ন আয়ের চাকরিজীবী, নিম্নমধ্যবিত্ত যারা কারো কাছে হাত পাততে পারেন না তাদের সাহায্যের জন্য মোবাইল নম্বরসহ (DC GULSHAN) ফেসবুক পেজে ইনবক্স করুন। পরিচয় গোপন রেখে সাধ্যমতো সাহায্য করা হবে।

[৪] সময়োপযোগী এমন সিদ্ধান্তের বিষয়ে সুদীপ কুমার বলেন, আমরা সবাই নিম্ন-বিত্ত, গরিব দুস্থ ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে সাহায্য সহযোগিতা করছি। তবে সমাজের অনেকেই নীরবভাবে জীবনযুদ্ধ করে যাচ্ছেন। তারা কারো কাছে হাত পাততে পারছেন না। তাদের জন্য আমাদের এই উদ্যোগ।

তিনি আরো বলেন, এরই মধ্যে আমরা অনেক সাড়া পেয়েছি। অনেকে আমাদের ইনবক্সে তথ্য দিয়ে সাহায্যের আবেদন করছেন। আমরা তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে তাদের সাহায্য করছি। ইতিমধ্যে অনেককে সাহায্য করা হয়েছে। তবে আমরা তাদের নাম-পরিচয় ও ছবি গোপন রাখব।

[৫] এদিকে গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে ফোন পেয়ে সাহায্য-সহযোগিতা ও ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ। তবে অনেকেই নিম্নবিত্তদের বিষয়ে উদ্বেগ জানান। সরকার ও কোনো মহল থেকেই তাদের সাহায্যের বিষয়ে কোনো ঘোষণা আসেনি। ডিসি-গুলশানের এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন অনেকে।ইত্তেফাক

  • সর্বশেষ