শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ছড়িয়ে পড়ার প্যাটার্নটি আমাদের একটু আশাও জাগাচ্ছে

জাকির তালুকদার : সরকারের সীমাহীন ব্যর্থতা ও দায়িত্বহীনতা সত্ত্বেও দেশে এখন পর্যন্ত করোনার বিস্তার কম আছে। সরকারের পরিসংখ্যানকে কিছুটা ভুল বলাই যায়। তবু আমি মনে করছি সংখ্যা খুব বেশি নয়। কথাটি বলছি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর করোনা শনাক্তের সংখ্যা দেখে। শ্রীলঙ্কা, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কম। করোনা ছড়িয়ে পড়ার প্যাটার্নটি একটু আশাও জাগাচ্ছে। চীন থেকে দক্ষিণ কোরিয়া হয়ে ইউরোপ-আমেরিকায় ছড়াচ্ছে। এখন পর্যন্ত আমাদের অঞ্চলে কম। যদিও বেশি আশাবাদী হওয়াটা বোকামি। আফসোস হচ্ছে সরকার তিন-তিনটি মাস হাতে পেয়েও দেশে করোনা প্রবেশে বাধা দেওয়ার কোনো ব্যবস্থাই নেয়নি।
শ্রীলঙ্কা জানুয়ারি মাসেই বিদেশ থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছিলো। সেদিন থেকেই সারাদেশ লকডাউন করে দিয়েছিলো। আর আমাদের সরকার ভানুর কৌতুকের মতো ‘দেকিই না কী করে’র ভঙ্গিতে মশারির মধ্যে শুয়ে শুয়ে বউয়ের গলা থেকে চোরের হার খুলে নেওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। মসজিদে জামাত, গার্মেন্ট ফ্যাক্টরি চালু রাখা, টিসিবির পণ্য সংগ্রহের ভিড়, ত্রাণ সাহায্যের জন্য জটলা হুড়াহুড়িÑ এ সব চালু রেখে সরকার যে লকডাউন করছে, তাকে কেউ কেউ তামাশা বলছে। অন্তত অর্ধেক তামাশা তো বটেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়