শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে কর্মহীন ১৫০০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচির উদ্বোধন

এইচএম দিদার(দাউদকান্দি,কুমিল্লা): [২] করোনার প্রভাবে কর্মহীন দেড় হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণের কর্মসূচি শুরু করেছে দাউকান্দি উপজেলা আওয়ামীলীগ। আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বশিরুল আলম মিয়াজীর নিজস্ব অর্থায়নে এ খাদ্যদ্রব্য উপজেলার ১৫ টি ইউনিয়নসহ ১ টি পৌরসভায় বিতরণ করা হবে। বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে চাউল, আটা, পেঁয়াজ, তৈল, সাবান ও মাক্স।

[৩] আজ বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা আ’লীগের আয়োজনে পৌরসভার কিছু এলাকায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণের মধ্য এ কর্মসূচি উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার।

[৪] উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় ছোট পরিসরে আয়োজিত খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, সাত্তার তালুকদার ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাজাহান খন্দকার প্রমূখ।

  • সর্বশেষ