শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে একদিনে ১৬৫ জন করোনা আক্রান্ত, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি

শাহনাজ বেগম: বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র জরুরি চিকিৎসা ও খাদ্য সংগ্রহের জন্য একটি পরিবারের যে কোন একজন প্রাপ্তবয়স্ক ভোর ৬ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারবে। আরব নিউজ, মিডল ইস্ট আই

[৩] ফর্মেসী, খাবারের দোকান, গ্যাস স্টেশন এবং ব্যাংকিং পরিষেবা ব্যতীত মক্কা ও মদিনা শহরের আবাসিক এলাকাগুলোর যে কোনও বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। দুটি শহরের মধ্যে চলা প্রতিটি মোটরযানে চালক ছাড়াও একজন যাত্রী যাতায়াতের অনুমতি দেয়া হয়েছে।

[৪] ২৫ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করে। মক্কা, মদীনা ও রিয়াদ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা ছাড়াও তেরটি প্রদেশে চলাচল সীমিত করা হয়।

[৫] দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮৫ জন এবং একদিনে ৫ জন মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে, তারমধ্যে ৩ জন বাংলাদেশী রয়েছেন। সুস্থ হয়েছেন ৩২৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়