শিরোনাম
◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি নাগরিক

আবুল বাশার নূরু: [২] বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি ৪০০১ যোগে তারা ঢাকা ছাড়েন।

[৩] এদের মধ্যে বাংলাদেশে কর্মরত দেশটির দূতাবাসের কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত কর্মকর্তারাও রয়েছেন বলে জানা গেছে ।

[৪] করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে জাপান দূতাবাস নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে বিশেষ এ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

[৫] এর আগে গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬৯ মার্কিন নাগরিক। সেই ফ্ল্ইাটে তাদের পোষা সাতটি কুকুরও ছিল। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা ছাড়েন। ২৬ মার্চ সকালে দ্রুত এয়ারের দু'টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক। ওই দু'টি ফ্লাইটে ঢাকায় ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরাও ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়