শিরোনাম
◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাপা চেয়ারম্যানের বাণী

শাহীন খন্দকার : [২] বৃহস্পতিবার জাতীয় যুব সংহতির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। তাৎপর্যপূর্ণ আজকের এই দিনে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিটি নেতা-কর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

[৩] বাণীতে জাপার চেয়ারম্যান বলেন, ১৯৮৩ সালে এই দিনে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির শ্লোগানে জাতীয় যুব সংহতি প্রতিষ্ঠা করেন।

[৪] তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, হুসেইন মুহম্মদ-এরশাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় যুব সংহতি সব সময় জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।

[৫] বাণীতে আরো উল্লেখ করেন, বর্তমান সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায়, বিশ্ব আজ এক মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি। এমন সংকটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ দুঃস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন।

  • সর্বশেষ